শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নওগাঁ শহরে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আ. ত. ম. ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা এবং জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি (মোটরসাইকেল) চালিয়ে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন তিনি। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। ঠিক সেই সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়গামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তাদের দাবি, এ ঘটনায় বাসচালকের কোনো গাফিলতি ছিল না।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com