শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন আবার বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের দুই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী দিল্লি হাইকোর্টসহ কয়েকটি স্থানে বোমা হামলার হুমকি শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯৫ জন গ্রেফতার বিদায়বেলায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও কাজী নাহিদ ইভা তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেওয়া লজ্জাজনক: নুসরাত ফারিয়া দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স আরও কমেছে গ্যাস সরবরাহ, লোডশেডিং ঢাকায়ও

শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন। একইসঙ্গে সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারকে মালিকপক্ষের সংগঠনের মাধ্যমে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্প খাতের কমপ্লায়েন্সের ওপর জোর দেওয়া হচ্ছে। শিপব্রেকিং ইয়ার্ডের গ্রেডিং ও সনদ দেওয়ার ক্ষেত্রেও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়। দুর্ঘটনার ক্ষেত্রে কমপ্লায়েন্সের কোনো ঘাটতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। ঘাটতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বার পরিচালক এসএম সাইফুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com