রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু সাংবাদিকদের প্রসিকিউটর‘আমি জানতাম না, তামাদি মওকুফ চাই-শেখ হাসিনা এমন সুযোগ নিতে পারবেন না’ শেখ হাসিনা দেশে ফিরে ‘তামাদি’ মওকুফের কোনো সুযোগ পাবেন না: প্রসিকিউশন ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম ‘ধরণীর গান’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে দুই দিনের ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ উৎসব সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, বিদেশ যাওয়ার পরিকল্পনা নেই চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ যেকোনো মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা হতে পারে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের নাট্যকার আসাদুল ইসলাম। থিয়েটার থেকে পাওয়া এটিই তাঁর প্রথম পুরস্কার।

কলকাতার নাট্যদল সুন্দরম আয়োজিত মনোজ মিত্র প্রকল্পিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতার তেত্রিশতম বর্ষে, ২০২৫ সালে লেখা তাঁর ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য নাট্যকার হিসেবে তাঁকে সম্মানিক পুরস্কারে ভূষিত করা হয়েছে।

১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।

আসাদুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত আনন্দের খবর যে আমি একটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছি। থিয়েটার থেকে পাওয়া এটিই আমার প্রথম পুরস্কার। দীর্ঘ বছর থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে আমি এমন কিছু করি নাই যে আমাকে পুরস্কার পেতে হবে বা আমি পুরস্কারের অপেক্ষায় ছিলাম, তবু যেহেতু আমি পুরস্কারটি পেলাম তাই আনন্দটুকু ভাগ করে নিতে কুণ্ঠা বোধ করলাম না।’

এই প্রতিযোগিতার ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ থেকে কাউকে মনোনীত করা হলো।

উল্লেখ্য, মনোজ মিত্র ও আসাদুল ইসলামের জন্মস্থান একই জায়গায়, বাংলাদেশের সাতক্ষীরায়।

একজন নাট্যকার হিসেবে পাওয়া এই পুরস্কারটি তাঁর সহযোদ্ধা নাট্যকর্মীদের উৎসর্গ করেছেন আসাদুল ইসলাম।

তিনি বলেন, ‘একজন নাট্যকার হিসাবে আমি পুরস্কারটি পেয়েছি এবং পুরস্কারটি আমি আমার সহযোদ্ধা নাট্যকর্মীদেরকে উৎসর্গ করলাম।’

সবশেষে তিনি সকলের প্রতি ভালোবাসা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com