শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌদার মুন্সিবাড়ি এলাকায় শাকিল মিয়া (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের দাবি। মাদক গ্রহণের কারণে তিনি বিভিন্ন সময় মানসিকভাবে অস্থির থাকতেন বলেও জানান স্বজনরা। শুক্রবার সকালে তাকে বাড়িতে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com