সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের ষোলশহর এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি; মোবাইল ফোনের সূত্রে তিনি রোহিঙ্গা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

শনিবার নগরীর ষোলশহর এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির এসআই অসীম ধর বলেন, ষোলশহর স্টেশনের অদূরে রেললাইন ধরে ওই ব্যক্তি হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

এসআই অসীম ধর বলেন, “নিহত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেখানে থাকা নম্বরে যোগাযোগ করে জানা গেছে, তার নাম আব্দুর রহিম, তিনি রোহিঙ্গা। নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।”

তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর লাশের খোঁজে কেউ যোগাযোগ করেনি এবং কেউ তাঁর পুরো পরিচয়ও নিশ্চিত করেননি বলে জানান এসআই অসীম।

এ কারণে অজ্ঞাত ব্যক্তি হিসেবে তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com