রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

হাওর-সমতলের বৈচিত্র্যময় জেলা কিশোরগঞ্জে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এ জেলাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। তাই কিশোরগঞ্জকে পর্যটনবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন।

আলোচনা সভায় সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা হাওরাঞ্চলে পর্যটকদের জন্য উন্নতমানের হোটেল-মোটেল স্থাপন, নিরাপদ নৌযানের ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনাকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং পর্যটনভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com