মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়— গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১১।

এ নিয়ে চলতি বছরে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com