মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, পূজার অনুদান বাড়ল এক কোটি টাকা পাকুন্দিয়ায় পৃথক ঘটনায় ২ কৃষকের মৃত্যু কিশোরগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পুলিশের মতবিনিময় ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, বাজিতপুরের ওয়াকিলের মৃত্যু কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশে বলেন, এ বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন হওয়ায় চলমান অবকাশের পর নিয়মিত বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা।

তিনি বলেন, হাইকোর্টের চলমান অবকাশ শেষে একই রিট আবেদন নিয়মিত হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হবে।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসাইন তারেক রিটটির বিরোধিতা করে বলেন, দুদকের সংবাদ সম্মেলন চ্যালেঞ্জ করে করা রিটটি গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে গত ১৬ সেপ্টেম্বর থেকে বার্ষিক অবকাশ শুরু হয়েছে। আগামী ২৫ অক্টোবর আদালতের কার্যক্রম পুনরায় শুরু হবে।

গত রোববার করা রিটে কোনো চলমান অনুসন্ধান বা তদন্ত নিয়ে ভবিষ্যতে দুদককে আর কোনো সংবাদ সম্মেলন না করতে নির্দেশনা চাওয়া হয়।

এতে আরও বলা হয়, এ ধরনের সংবাদ সম্মেলন বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং ফৌজদারি বিচারব্যবস্থায় স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে।

রিট দুদকের উপপরিচালক, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী জহিরুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক, সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। এতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানানো হয়।

তিনি বলেন, আসিফ মাহমুদ একজন রাজনৈতিক ব্যক্তি এবং আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানিয়েছেন। দুদকের এসব সংবাদ সম্মেলনের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জহিরুল ইসলাম বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হয়েছে। ফলে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com