মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম তাড়াইলে জেলা প্রশাসকের হাত থেকে সনদ পেল মাদরাসার তিন শিক্ষার্থী নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

ভৈরবে ২০ হাজার ঘনফুট মাটি বহনকারী জাহাজ জব্দ, জরিমানা

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কেটে নেওয়া প্রায় ২০ হাজার ঘনফুট মাটি বহনকারী একটি জাহাজ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ঘটনায় জাহাজটির প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভৈরব বাজার জেটিঘাটে অভিযান চালিয়ে এমবি শাহ ফতুল্লাহ (১২) নামের জাহাজটি জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া হাওরের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে জাহাজটিতে তোলা হচ্ছিল। অনুমতি ছাড়া ফসলি জমির মাটি কেটে তা ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল বলে অভিযোগ প্রশাসনের।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জেটিঘাটে অভিযান পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহাজটির প্রতিনিধি মো. শামীম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মাটি নিলামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

স্থানীয়রা জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা ও উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

প্রশাসনের এই অভিযানে একটি মাটি বহনকারী জাহাজ জব্দ হলেও ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কী ব্যবস্থা নেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com