শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৭ জন উদ্ধার

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৬৭ জন উদ্ধার

গাজীপুরের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টে এ আগুন লাগে।

Image

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, আটতলা ভবনটির তৃতীয় তলার আগুন নেভাতে পাঁচ মিনিটের মধ্যে সেখানে একটি গাড়ি পৌঁছায়।

বিকাল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে নয়টি ইউনিট কাজ করছিল বলে জানান তিনি। তখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Image

আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস। বিকাল সোয়া ৪টা পর্যন্ত ৬৭ জনকে উদ্ধারের তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com