মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও কর্মরত শিক্ষকরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুর রহমান, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক এ বি এম সিদ্দিক চঞ্চল, হোসেনপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খাইরুল ইসলাম এবং হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবি জানান শিক্ষকরা।

বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে উঠবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com