মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মাদক ব্যবসায়ীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শাহ আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ নভেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল পৌরসদরের টান লক্ষ্মিয়া এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাসকে অবহিত করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় শাহ আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত শাহ আলম পৌরসদরের টান লক্ষ্মিয়া গ্রামের সাইকুল ইসলামের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, গ্রেপ্তার শাহ আলমকে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com