সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ জনের মৃত্যু নেতানিয়াহুর লিকুদ পার্টিকে জোট সরকার গঠনের আলোচনায় ডাকলেন আইজেনকোট শ্রমিক অসন্তোষে ৩১৭ কারখানায় ৫১৩৬ কোটি টাকার ক্ষতি: বিজিএমইএ কিশোরগঞ্জে সরেজমিনে ভূমি বিরোধ নিষ্পত্তি করল লিগ্যাল এইড অফিস কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ইরানের ‘মিসাইল সিটির’ ভিডিও প্রকাশ, দীর্ঘ সুড়ঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র মালিকপক্ষ প্রস্তাব না দিলেও নতুন মজুরি নির্ধারণ হবে: মজুরি বোর্ডের চেয়ারম্যান অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি দাবি এমপি ফজলে হুদার

নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
নিকলীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৪০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪০ জন বালক-বালিকার মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নিকলী উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে শতাধিক উদীয়মান সাঁতারু অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৪০ জন বালক-বালিকাকে চূড়ান্ত প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচন করা হয়। পরে তাদের নিয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ পরিচালিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা। এ সময় তিনি বলেন, তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সক্ষমতা উন্নয়ন এবং পানিতে দুর্ঘটনা ও জলদুর্যোগ মোকাবিলায় দক্ষতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে মাসব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জন সাঁতারুর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি বলেন, সাঁতারকে জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক খেলায় পরিণত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের সাঁতারের মৌলিক কৌশল, পানিতে নিরাপদে চলাচল এবং জরুরি পরিস্থিতিতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিশু-কিশোরদের মধ্যে সাঁতারের প্রতি আগ্রহ বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে জেলার সাঁতার অঙ্গনে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com