মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বদলগাছীতে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশী সারওয়ার হোসেন লিটনের সমাবেশ ও শোডাউন উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন ইটনায় বিদ্যালয়ের কর্মচারীর মাদক সেবনের ভিডিও ভাইরাল কিশোরগঞ্জের শ্রেষ্ঠ ওসি কটিয়াদী থানার রফিকুল ইসলাম

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত

অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছেন। এজন্য বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তথ্য দেন উপাচার্য।

সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে ওবায়দুল ইসলাম বলেন, “তাদের অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় অবগত না। তাই উনাদেরকে সশরীরে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।”

দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী গণমাধ্যমকে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদেরকে পরবর্তী সিন্ডিকেটে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com