রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

‘তুরস্ক-মিশর থেকে কিছুদিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আসবে’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪২৯ বার পড়া হয়েছে

মিশর ও তুরস্ক থেকে কিছুদিনের মধ্যে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে চলে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমি নির্দেশ দিয়েছি পেঁয়াজ আসার সাথে সাথে জেলায় জেলা চলে যাবে। সেখানে টিসিবি ট্রাকে করে বিতরণ করবে। বিশ্বের আর কোথায় পেঁয়াজ পাওয়া যায় সেটা খোঁজ নিয়ে পেঁয়াজ আনা হবে। বৃহস্পতিবার রাতে একাদশ সংসদের পঞ্চম অধিবেশনে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী একথা বলেন।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মর্যাদার আসনে নিয়ে এসেছি। আমি জানি দেশের কিছু লোকের এটা পছন্দ হয় না। একটি চক্র আছে যারা নানাভাবে একটা ঘটনা ঘটিয়ে দেশের বিরুদ্ধে একটা বদনাম করতে পারলেই বেশি খুশী হয়।

সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, একজন বিরোধীদলের নেতা বলেছেন ভারতে নাকি ৮-১০ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেটা একটা স্টেটে। কিন্তু সারা ভারতবর্ষে পেঁয়াজ এখন প্রায় ১০০ রুপি কেজি দরে বিক্রি হচ্ছে। তাদেরই পেঁয়াজের অভাব। তারা বিদেশ থেকে আমদানি করছে। তারপরেও আমার অনুরোধে যেগুলো এলসি খোলা হয়েছিল সেই পেঁয়াজগুলো তারা আনতে দিয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে যে পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ কিন্তু আছে দেখা যাচ্ছে। আমরা যে অভিযান চালাইনি তা না। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে দেখা যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে কিন্তু বাজারে ছাড়ছে না। দাম বেড়ে যাচ্ছে।

সংসদ নেতা বলেন, ‘ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। টিসিবির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমরা বিদেশ থেকে বিশেষ করে মিশর থেকে পেঁয়াজ আমদানির জন্য আমাদের লোক চলে গেছে। সেখান থেকে পেঁয়াজ আনছি। আমরা বাইরে থেকেও পেঁয়াজ আমদানির ব্যবস্থা নিচ্ছি। মিশর এবং তুরস্ক থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা নিয়েছি। পৃথিবীর আর কোন দেশে কোথায় পেঁয়াজ পাওয়া যায় সেটার খোঁজ নিয়ে আমরা নিয়ে আসার ব্যবস্থা নিচ্ছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com