রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নরসিংদীতে বাবাকে খুন করল ছেলে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশে পারিবারিক কলহের জের ধরে জমির উদ্দিন (৬২) নামে এক বাবাকে ছুরিকাঘাতে খুন করেছে ছেলে।
শুক্রবার বিকালে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরআলী নগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আরিফ মিয়া পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহতের ছেলে আরিফ মিয়া তিনটি বিয়ে করার বিষয় নিয়ে শুক্রবার দুপুরে শিবপুর সাধারচর ইউনিয়নের ও পলাশের চরসিন্দুর ইউনিয়নের ইউপি সদস্যের যৌথ উদ্যোগে সালিস দরবার হয়। সেখানে আরিফ মিয়া তার প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়ার কথা বললে দরবারে উপস্থিত আরিফ মিয়ার বাবা জমির উদ্দিন তাতে আপত্তি জানান।
পরে দরবার শেষে বিকালে বাড়ি ফেরার পথে আরিফ মিয়া ছুরি দিয়ে তার বাবা জমির উদ্দিনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে পলাশ থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের ছেলে আরিফকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com