কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে ড্রাইভিং লাইসেন্স বিহীন ১১জন মোটর সাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহঃস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় বিভিন্ন স্থানে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, অভিযানের মূল উদ্দেশ্য নতুন আইনের প্রয়োগ। তবে সাধারণ মানুষকে সচেতন করার জন্য সর্বনিম্ন জরিমানা করা হচ্ছে।