রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৩ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক বিহীন কমলগঞ্জের ধলাই সেঁতু

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৯৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩ কোটির অধিক টাকা ব্যয়ে ধলাই নদীর উপর নির্মিত সেতুটি দুইদিকে সংযোগ সড়ক বিহীন অবস্থায় আছে। মাধবপুর ও আদমপুর ইউনিয়নকে যুক্তকারী এ সেতুটি ৮টি গ্রামের মানুষজনের চলাচলকে সহজ করার লক্ষে নির্মিত হলেও সেতুর দুইদিকে সংযোগ সড়ক স্থাপন না করায় শুধুমাত্র পায়ে হেটে ও বাই সাইকেল নিয়ে মানুষজন চলাচল করতে পারলেও বর্ষা মৌসুম শুরু হলেই ব্যবহার অযোগ্য হয়ে পরে সেতুটি।
সরেজমিন গিয়ে ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দুই ইউনিয়নবাসীর দাবীর প্রেক্ষিতে নির্মিত সেতুটি প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াতের জন্য ২০১২ সালে ৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এলজিইডি আদমপুরের ঘোড়ামারা ও মাধবপুরের শুকুরউল্লা গাঁও এর মর্ধবর্তী স্থানে ৯৬ মিটার দৈর্ঘ্যের আরসিসি ধলাই সেতু নির্মাণ করেছিল। নির্মাণকাজ সমাপ্ত হওয়ার পর বিগত ২০১৬ সালের ১৭ মার্চ সেঁতুটির উদ্বোধন করেছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।

ঘোড়ামারা ও শুকুরউল্লা গাঁও এলাকায় ধলাই সেতু নির্মাণের পর সেতুর দুই দিকে আর কোন সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে অত্র এলাকার শিক্ষার্থীসহ পথচারীদের যাতায়াতে পোহাচ্ছেন চরম দূর্ভোগ। দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের সহজে যাতায়াতের কেন্দ্রবিন্দু হিসেবে সেতুটি নির্মিত হলেও আজও এটি মানুষজনের জন্য অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে।

শুকুর উল্লা গাঁও গ্রামের কয়েকজন বলেন, ‘সেঁতুটির উদ্বোধনের সময় দু’পার্শ্বের সংযোগ সড়ক খুব দ্রুতই স্থাপন করে তা পাকা করণের জন্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ। প্রায় ৪ বছর অতিক্রান্ত হলেও অদ্যাবধি প্রতিশ্রুতিটি আলোর মুখ দেখেনি এই সেঁতুর সংযোগ সড়ক নির্মাণে। বিশেষ করে বর্ষাকালীণ সময়ে শিক্ষার্থী ও অসুস্থ্য গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এদিকে সেতুঁটির উপর দিয়ে কোন যানবাহন যাতায়াত না করায়, নদীর উপর দাঁড়িয়ে থাকায় স্থানীয় কৃষকরা সেতুঁটিকে ধান শুকানোর জায়গা হিসেবে ব্যবহার করতে দেখা গেছে।’

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, ‘আমাদের এলাকার ৮০ শতাংশ মানুষই কৃষি কাজের সাথে জড়িত। ধান চাষের পাশাপাশি মৌসুমী ফসল উৎপাদনে কমলগঞ্জ উপজেলায় বিশেষ অবদান রাখছে এই এলাকাটি। আমাদের মৌসুসী ফসলগুলো উপজেলা সদরসহ সারা জেলাই সরবরাহ করা হয়। তবে সেঁতুটি ব্যবহার করতে না পাড়ার কারণে ১ কিলোমিটারের রাস্তাটি তিনগুণ ভাড়া বেশী দিয়ে প্রায় ২০ কিলোমিটার ঘুরে তাদের উৎপাদিত ফসল সমুহ বাজারজাত করতে হচ্ছে। এতে করে তাদের ফসল উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।’

এদিকে অতিসম্প্রতি সড়কটির মাধবপুর অংশে একটি কালভার্ট ভেঙ্গে পড়ার বিষয়টি যেন গ্রামবাসীর উপর মড়ার উপর খাড়ার ঘাঁ-এর মতো। কিন্তু ভেঙ্গেপড়া কালভার্টটির সংস্কার ও সড়কটি পাকাকরণ না হওয়াতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। স্থানীয় ইউপি সদস্য বাবুল কুমার সিংহ বলেন, ‘গত দু’বার সেঁতুটির একপাশে ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় ৬ হাজার টাকা খরচ করে মাটি ভরাট করেছি। কিন্তু অতিবৃষ্টির কারণে মাটিগুলো সরে গিয়ে সেঁতুটি ধলাই নদীর উপর দাঁড়িয়ে রয়েছে।’

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, সড়ক ও সেঁতুটির বেহাল অবস্থা থাকায় এলাকাবাসীরা দূর্ভোগ পোহাচ্ছেন। নির্মিত এই সেতুর সংযোগ সড়ক স্থাপণ করে গ্রামীণ রাস্তাটি পাকাকরণ করা হলে দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরো একধাপ এগিয়ে যেত।’
কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী জাহিদুল হাসান বলেন, ‘বিষয়টি এলজিইডি উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে। সেতুর দুই দিকের গ্রামীণ রাস্তাটি সরু হওয়ায় সংযোগ সড়ক স্থাপণ করা হষ্টকর হচ্ছে। তবে স্থানীয়রা গ্রামবাসীরা প্রয়োজনে কিছু জমি ছাড় দিলে জরিপ করে প্রাক্ষলণ ব্যয় ধরে একটি প্রস্তাব গ্রহন করে উর্দ্ধতন কর্তৃপক্ষের । অনুমতি সাপেক্ষে সংযোগ সড়ক স্থাপণ করা যাবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তাও লাগবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com