কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর বাজার চৌরাস্তা জামে মসজিদের ইমাম আবদুর রহিম মুন্সীর বিরুদ্ধে মক্তবের শিক্ষার্থী সাত বছরের এক শিশুকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর ওই মসজিদের ইমাম আত্বগোপন করেছে।
শ্লীলতাহানীর শিকার শিশুটির মা জানান, প্রতিদিনের মত শিশুটি আরবি পড়ার জন্য গত সোমবার (২৫ নভেম্বর ) সকালে মসজিদের মক্তব পড়ানো শেষে ইমাম রহিম মুন্সি সকলকে বিদায় দিয়ে শিশুটিকে মসজিদের পাশে তার সয়ন কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির ডাক চিৎকার ও কান্নার শব্দ পেয়ে সহপাঠীরা এসে ঘরের দরজায় ধাক্কা দিয়ে তারাও চিৎকার শুরু করলে রহিম মুন্সি দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে পড়ে। এদিকে একটি প্রভাবশালী মহল ঘঠনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। মেয়েটির মা গ্রাম্য সালিশে বিচার না পেয়ে গত ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাতে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং মেয়েটি পুলিশের কাছে তার জবানবন্দি প্রদান করেছেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে ওই ইমামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।