কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে আজ রোববার (১ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া, আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূণীতি প্রতিরোধ দিবস ও ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনের লক্ষে একই সাথে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্ততিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশনারা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েছ, হোসেনপুর থানা অফিসার ইনর্চাজ শেখ মোঃ মোস্তাফিজুর রহমান, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মোছলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ সালাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সাদেকুর রহমান প্রমূখ।
এ সময় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক ব্যাক্তি,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।