“পুলিশেই জনতা, জনতাই পুলিশ “এই প্রতিবাদ্যকে সামনে রেখে আজ ৭ই ডিসেম্বর রোজ শনিবার হোসেনপুর থানা হল রুমে অফিসার্স ইনচার্স শেখ মোঃ মোস্তফিজুর রহমানের সভাপত্বিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও হোসেনপুর সার্কেল মোঃ সোনাহর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ আশরাফ হোসেন (কবির), সিদলার চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, মোঃ খুরশিদ উদ্দিন, বালিকা উচ্ছ বিদ্যালয় প্রধান শিক্ষিকা কাজী আসমা বেগম, থানা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম, সহ বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।