রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে আছমা সভানেত্রী ও বিলকিছ সাধারণ সম্পাদিকা

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে দিলারা বেগম আছমা সভানেত্রী ও বিলকিছ বেগমকে সাধারণ সম্পাদিকা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আজ (৮ ডিসেম্বর) রবিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন সাবেক এমপি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া বেগম। কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক সংসদ দিলারা বেগম আছমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি এম.পি। জানা যায় দীর্ঘ ২৯ বছর পর এবার জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মানসুরা জামান নূতন। জেলার ১৩টি উপজেলা থেকে কাউন্সিলর ও ডেলিগেটগণ অংশগ্রহণ করেন। উল্লেখ্য ১৯৮৯ সনে হামিদা মন্নানকে সভানেত্রী ও মানসুরা জামান নূতনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com