কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উযযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘‘ জয়িতা অন্বেষণ বাংলাদেশ’’ কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতাদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভুমি) ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহরিুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষি অফিসার ইমরুল খায়েছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, মডেল প্রেসক্লাবে সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল প্রমূখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জন প্রতিনিধি ও গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।