কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (১৪ডিসেম্বর) সকালে কুড়িঘাট স্মৃতিসৌধ প্রাঙ্গনে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন, শহিদ বুদ্ধিজীবিদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন ও শহিদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত শেষে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা করামান্ডার আব্দুস সালাম, উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন, হোসেনপুর পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, হোসেনপুর সকরারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ জহির রায়হান, উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তর হোসেন দুলাল,উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ মাহাবুব আলম প্রমূখ।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক,জন প্রতিনিধি ও গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।