কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কুড়িঘাট স্মৃতিসৌধ প্রাঙ্গনে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পন, ১ মিনিট নিরবতা পালন ও শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের উপস্থিতিতে এক আলোচনাসভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা করামান্ডার আব্দুস সালাম প্রমূখ।