রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজ সকালে বায়ু দূষণের শীর্ষে ঢাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৪ বার পড়া হয়েছে

বিশ্বের সব দূষিত শহরকে পেছনে ফেলে রাজধানী ঢাকা ফের শীর্ষে চলে এসেছে। রাজধানী ঢাকার বাতাস আজ রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে ছিল বিশ্বের সবচেয়ে দূষিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, ঢাকায় এসময় বায়ু দূষণের পরিমাণ ছিল ২৩৭ পিএম। ২৩৬ পিএম নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মঙ্গোলিয়ার উলানবাটোর। ১৯৭ পিএম নিয়ে আফগানিস্তানের কাবুল তৃতীয়, ১৯১ পিএম নিয়ে পাকিস্তানের লাহোর চতুর্থ, ১৮৩ পিএম নিয়ে চীনের চেংদু পঞ্চম এবং ১৮২ পিএম নিয়ে ষষ্ঠ ছিল ভারতের দিল্লি।
তবে ঢাকাকে প্রথম স্থান বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি মঙ্গলিয়ার উলানবাটোর। ২৪০ পিএম দূষণ নিয়ে ৮টা ৫০ মিনিটে সে শীর্ষ দূষণের শহরে চলে আসে। তখন ঢাকা হয়ে যায় দ্বিতীয়। যদিও সকাল সাড়ে ৮টা থেকে দ্বিতীয় স্থানেই ছিল ঢাকা।
২৩৭ পিএম বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর। বিশ্বের বিভিন্ন দেশ এরকম পরিস্থিতিতে নানা ধরনের সতর্কতা জারি করে। কিন্তু বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে এ ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com