কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্য বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৯১৮ মেঃ টন আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন আমন ধান সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা প্রকৌশলি এ জেড এম রাকিবুল আহসান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, ওসি এলএসডি মোছাঃ নাজমুন নাহার, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সাজ্জাত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সরকার নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৯১৮ মেঃ টন ধান সংগ্রহ করবে স্থানীয় এলএসডি কতৃপক্ষ।