শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বাক-প্রতিবন্ধির দোকানে চুরি

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে এক বাক প্রতিবন্ধির দোকানে ফের দুর্ধর্ষ চুরি হয়েছে। দুবৃত্তরা তালা ভেঙে নগদ টাকা,টেলিভিশনসহ প্রায় ১লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, গত বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার লাকুহাটি গ্রামের বাক প্রতিবন্ধি নিজাম মিয়া মনিহারী দোকানের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ ১৫ হাজার টাকা, ৩২ ইঞ্চি টেলিভিশনসহ প্রায় ১লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২৬ নভেম্বর প্রতিবন্ধির মা মোছাঃ আয়মনা বেগম হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেন। হোসেনপুর থানা পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ওই দোকানে ইতঃপূর্বে দুর্ধর্ষ চুরি ঘটনার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামীরা জামিনে মুক্ত হওয়ার ফের এ দোকানে চুরি ঘটনা ঘটেছে বলে বাদির লোকজন দাবি করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com