“মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল সোমবার (৬জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মাঠে সর্বস্তরের বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুনদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষে ৩দিন ব্যাপী উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুর রহমান ।