কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ প্রঙ্গনে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি হাকিম তানিমের সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আশরাফুল ইসলাম ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান , ওসি তদন্ত মোঃ জাকির হোসেন, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী,আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুর্শিদ উদ্দিন, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন প্রমুখ। শেষ পর্যায়ে সৈয়দ আশরাফুল ইসলাম টিটু এক আবেগঘন বক্তব্য রাখেন এবং তিনি কান্নায় ভেঙে পড়েন ৷
তিনি বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই হওয়ায় শৈশবে তার সাথে অনেক সময় কাটানোর সুযোগ হয়েছিলো তার৷ এছাড়াও তিনি সৈয়দ আশরাফুল ইসলামের রেখে যাওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বর্তমান সরকারের বিভিন্ন কার্যকলাপের প্রশংসাও করেন।