শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৫২৯ বার পড়া হয়েছে

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শুভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহ্বুবুল হক, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরুল কায়েছ, সিদলা ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ খুরশিদ উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তার হোসেন দোলাল প্রমূখ।

পরে শিশু কিশোরদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, “অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে এলএডি পর্দায় সরাসরি প্রদর্শণ ও বর্ণিল আতশবাজি প্রদর্শণ অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com