কিশোরগঞ্জের হোসেনপুরে এশিয়ান টেলিাভশনের ৭ম বর্ষপূতি উপলক্ষে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কেক কাটা, শীতবস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র্যালীটি পৗর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর মডেল প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ার টেলিাভশনের হোসেনপুর প্রতিনিধি এস এম তারেক নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এশিয়ান টেলিাভশনের উত্তরোত্তর মঙ্গল কামনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান কাঞ্চন, যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আব্দুল হাই হিরু, আওয়ামীলীগ নেতা মোঃ মোসলেহ উদ্দিন, আব্দুস সালাম প্রমূখ।
পরে কেক কাটা অনুষ্ঠান,গরীব ও দুস্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে স্থানীয় শিল্পীগোষ্টির অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।