ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলাধীন চরআলগী ইউনিয়ন রক্ষার্থে ব্রম্রপুত্র নদের বাম তীরে বেড়ী বাঁধ নির্মাণ “প্রকল্প (মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প) এর আওতায় (২৩শে জানুয়ারি) বৃহস্পতিবার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে চরকাটিহারী খাল এবং নাককাটা খাল (মরা নদী) পূন:খনন কাজ এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপস্তিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, পানি উন্নায়ন বোর্ড এর ময়মনসিংহ নির্বাহী প্রকৌশলী মোঃজহুরুল ইসলাম, উপ-বিভাগীর প্রকৌশলী মোঃ ইউনুছ আলী, ১নং জিনারী চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম ও হোসেনপুর মডেল প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল সহ এলাকার গম্যমান্য ব্যক্তিবর্গ উস্তিত ছিলেন।