হোসেনপুর উপজেলার শাহেদল ডিএস দাখিল মাদ্রাসার ২০২০ইং সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ দোয়া মাহফিল আজ ২৭ জানুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মাদ্রাসা মাঠে জনাব, মোঃ মাসুদ আলম বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ওকিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর -২ এর সদস্যের সভাপত্বিতে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন -হোসেনপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মোঃ মহি উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন -শাহেদল ইউপি চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক শাহ্ মাহাবুবুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল কাইরুম খোকন, হোসেনপুর মডেল প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মো: দিদারুল হক রাসেল, সুপার আব্দুল কাইরুম মামুন ও ইউপি সদস্য মোঃ সেলিম মিয়া প্রমুখ। সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাসুম বিল্লাহ।