রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৪ বার পড়া হয়েছে

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় রফিকুল ইসলাম নামে একজন আহত হয়েছেন। তিনি সলঙ্গা থানার পাচিলা গ্রামের দারোগ আলীর ছেলে । তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়ক ও ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে এই দুর্ঘটনা দুইটি ঘটে । এতে দুই জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের শমসের আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ জানান, সলঙ্গা থেকে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জে আসছিলেন শহিদুল ইসলাম ও তার আত্মীয় রফিকুল ইসলাম । তারা সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের সদর উপজেলার শিয়ালকোল এলাকায় পৌঁছিলে একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম নিহত হন।

এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, গত রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী আহত হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে ভোরে তার মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com