রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভালোবাসা দিবসে ১৫ হাজার টাকায় ডিনার

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৬১ বার পড়া হয়েছে

ভালোবাসা দিবসে বিশেষ আয়োজন নিয়ে এসেছে লা মেরিডিয়ান ঢাকা। অতিথিরা তাদের প্রিয়জনকে নিয়ে ইটালিয়ান রেস্টুরেন্ট ফ্যাভোলা’তে ৫ কোর্স ডিনার উপভোগ করতে পারবেন ১৫,০০০ টাকায়। রোমান্টিক আবহ তৈরিতে থাকবে লাইভ স্যাক্সোফোন পরিবেশনা।

হোটেলটির ওলেয়া রেস্টুরেন্টে বসে আরব্য আবহে ক্যান্ডেল লাইট সন্ধ্যা উপভোগের সুযোগ পাবেন উৎসবে আগত অতিথিরা। প্রত্যেক জুটি দশ হাজার টাকায় ৫ কোর্স ডিনার উপভোগ করতে পারবেন। এছাড়াও আগত অতিথিদের জন্য হোটেলটি লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে আয়োজন করেছে ব্যান্ডদল এইচটুএইচ এর লাইভ পারফরম্যান্স। এই লাইভ মিউজিকের সাথে বুফে ডিনার উপভোগ করতে পারবেন অতিথিরা। এ জন্য প্রত্যেক অতিথিকে ৩,৯০০ টাকা খরচ করতে হবে।

জমকালো পুল লাউঞ্জেও হোটেলটি ডিনারের আয়োজন করবে। যেখানে যুগলরা ৪,৫০০ টাকার বিনিময়ে রাতের আকাশের নিচে বসে ৫ কোর্সের ডিনার উপভোগ করতে পারবেন। ডিনারের সাথে থাকবে ক্লারিসের লাইভ পারফরম্যান্স।

প্রিয়জনের সাথে ভালোবাসা দিবস কাটানোর জন্য হোটেলটির ভি-জোন হতে পারে উপযুক্ত স্থান। হোটেলে আগত অতিথিরা ভায়োলিনের মূর্ছনায় তারকাখচিত রাতের আকাশের নিচে বসে ৫ কোর্সের বিশেষ ডিনার উপভোগ করতে পারবেন। এ জন্য প্রত্যেক জুটির খরচ হবে ২২,৫০০ টাকা।

এখানেই শেষ হচ্ছে না হোটেলটির ভালোবাসা দিবসের আয়োজন।। ভালোবাসা দিবসের পরদিন হোটেলটি আয়োজন করছে ‘অ্যানাদার ডে ফর লাভ’ প্রোগ্রামের, যেখানে যুগলরা হোটেলটির লেটেস্ট রেসিপিতে ৩,৯০০ টাকায় অতুলনীয় স্বাদের বিশেষ বুফে ডিনার উপভোগ করতে পারবেন।

এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, প্রিয়জনের সাথে চমৎকার দিন কাটানোর পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশের চমৎকার সুযোগ এনে দেয় বিশ্ব ভালোবাসা দিবস। তাই লা মেরিডিয়ান টিম ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দিনটিকে বিশেষ স্মরণীয় করে রাখতে যুগলদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com