কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী গ্রামের সাবির শেখের বাড়ী এলাহী জামে মসজিদ এর নতুন গভীর নলকূপ থেকে গ্যাস উঠছে। নলকূপ থেকে গ্যাস বাহির হচ্ছে দেখে উৎসুখ জনতা ভীড় জমাচ্ছে প্রতিদিন।
উক্ত বিষয়ে সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও মসজিদ কমিটির সভাপতি আঃ হাকিম, সহ -সভাপতি আলহাজ্ব মোঃ আরজু মিয়া ও ওয়ার্ড মেম্বার মোঃ ইসরাহিল মিয়া জানান গত ১৭ফ্রেব্রুয়ারি রোজ সোমবার দিন থেকে সাবির শেখের বাড়ীর এলাহী জামে মসজিদ এর নতুন নলকূপ এর কাজ শুরু করে ২৮০ ফুট গভীর পর্যন্ত গিয়ে শেষ করে। মঙ্গলবার দিন বিকালে কাজ সম্পূর্ণ করে নলকূপ মিস্ত্রী মতিউর রহমান চলে যায়। পরে ১৮ ই ফ্রেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাতে কয়েক জন লোক শুনতে পায় নলকূপ মুখ থেকে শুশু শব্দ হচ্ছে।
আজ (১৯ ই ফ্রেব্রুয়ারি) বুধবার সকালে এলাকার লোকজন এসে নতুন টিউবওয়েলের মুখে দিয়েশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরাতেই আগুন জ্বলতে থাকে। তাই এলাকাবাসীর দাবী যদি এখানে প্রকৃতপক্ষে গ্যাস থেকে থাকে তাহলে পরীক্ষা-নিরীক্ষা করা হোক।