শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে অগ্নিকান্ডে ৩টি ঘর ভস্মিভূত

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে বসত ঘর,আসবারপত্রসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।

জানাযায়, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাতে উপজেলার পুমদি ইউনিয়নের তেঘরিয়া গ্রামের রহিমা খাতুনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে পাশের আরো ২টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৩টি ঘরের আসবারপত্র। খবর পেয়ে হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান ও পুমদি ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com