শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫২৪ বার পড়া হয়েছে

‘‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নেব’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে গতকাল সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরুল কায়েছ, হোসেনপুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহেদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল কাশেম প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com