কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে বসত ঘর, রান্না ঘর, গোয়াল ঘর ও আসবারপত্রসহ ২টি গবাদিপশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
জানাযায়, গতকাল মঙ্গলবার (৩ মার্র্চ) ভোররাতে হোসেনপুর উপজেলার নামা শাহেদল গ্রামে ফজর আলীর বাড়ির মোঃ রতন মিয়ার (৩৫) রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে নিমিষেই পাশের বসত ঘর ও গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গোয়াল ঘরে থাকা ২টি গবাদিপশু ,হাঁস মুরগী ও আসবারপত্র। হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন ও শাহেদল ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।