শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২০
  • ৬৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে উত্তর কুড়িমাড়া গ্রামের রেকর্ড ভুক্ত রাস্তায় গ্রামীণ অবকাঠামো কর্মসূচি প্রকল্পের মাঠি কেটে রাস্তা প্রসস্ত করাকে কেন্দ্র করে প্রভাবশালী আজিজুল ইসলাম গ্রামবাসীর নামে মিথ্যে মামলা দায়ের করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই গ্রামের শতশত অসহায় খেটে খাওয়া দিনমুজুর, কৃষকসহ বিভিন্ন শ্রেণী পোশার লোকজন নিরুপায় হয়ে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানসহ উর্ধ্বতন কতৃপক্ষের নিকট গনস্বাক্ষরে লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতিসহ প্রযোজনীয় ব্যবস্থা গ্রহনে উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার চেয়েছেন।

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাযায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের রেকর্ড ভুক্ত দীর্ঘদিনের পুরানো সরু রাস্তাটি বাঁশ লাগিয়ে দখল করে প্রভাবশালী আজিজুল ইসলাম। গ্রামবাসীর চলাচলের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গি ছিলো। স্থানীয় মেম্বার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যান সম্বনয়ে উঠান বৈঠকে সিদ্ধান্ত হয় জনস্বার্থে গ্রামবাসীর নিজ নিজ দখলে থাকা রাস্থার জায়গা খালি করে রাস্থাটি প্রসস্ত করতে । সকল গ্রামবাসী প্রতিশ্রতি অনুযায়ী নিজেদের দখলে থাকা রাস্তার জায়গা খালি করে দেয়। এরইধারাবাহিতায় স্থানীয় মেম্বারে তদারকিতে কর্মসূচির মাঠি কেটে ওই রাস্তাটি প্রসস্ত করা হয়। একটি কুচক্রি মহলের প্ররোচনায় প্রতিশ্রতি ভঙ্গ করে মোঃ আজিজুল ইসলাম গ্রামবাসীর নামে কিশোরগঞ্জ জজ আদালতে একটি গাছ কর্তনের হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের করেন।মোঃ আজিজুল ইসলামের এহেন কর্মকান্ডে অসহায় খেটে খাওয়া দিনমুজুর,কৃষকসহ বিভিন্ন শ্রেণী পোশার মানুষ পড়েছে চরম বিপাকে। তাই শতশত গ্রামবাসী গণস্বাক্ষর করে মিথ্যা মামলা থেকে অব্যহতি পেতে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে দ্রুত কর্যকরী উদ্যোগ গ্রহনে আশ্বাস দেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com