কিশোরগঞ্জের হোসেনপুরে এক ভযাবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
জানাযায়, আজ শনিবার (১৪ মার্চ) ভোর রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেশেরা বাজারে মোঃ জদো মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে পাশের আরো ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ৫টি দোকোনের মালামাল ও আসবারপত্র।
খবর পেয়ে হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান ও গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল অগ্নিকান্ডেরস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।