কিশোরগঞ্জের হোসেনপুর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মোশারফ হোসেন মিন্টুর বাসায় দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুরে খালি বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে আলমারিতে রাখা ৪ ভরি-স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা ও জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে পালিয়ে য়ায়। শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন ।
এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।