শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ভোর ৪ টায় সাইকেল চালিয়ে ঘটনাস্থলে ইউএনও

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০
  • ৫৮১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে মধখোলা চৌরাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ভোর ৪ টায় সাইকেল চালিয়ে ৩ কিলোমিটার দূরে ঘটনাস্থলে হাজির হয়ে অনন্য নজির স্থাপন করলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন৷
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, আজ শনিবার (২৮ মার্চ) ভোর ৪ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অাগুন লাগার কিছুক্ষণ পরেই প্রায় ৩.৪০ দিকে ইউএনও কে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পরেই দেখা যায় সাইকেল চালিয়ে তিনি সেখানে উপস্তিত।একটু পরে গফরগাঁও ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এমন অবস্থায় ঘটনাস্থলে দেখে অবাক পুরো এলাকাবাসী।
এখন পুরো এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে হোসেনপুরের মহৎ এ ইউএনও।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন  ভোরের বার্তা ২৪ কে জানান, ভোর ৩ টা ৫১ মিনিটে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়ের ফোন পেয়ে তখনই ফায়ার সার্ভিসকে খবর দেই৷ আমার কাছে গাড়ি ছিলো না। উপায় না পেয়ে সাইকেলে করেই তখনই রওনা দিয়ে দেই।
তিনি আরও জানান,  অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহায্য দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। শীঘ্রই তাদের আর্থিক সহযোগিতা করা হবে।
আগুন লাগার ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। অসহায় ব্যবসায়ীদের কান্না-আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সহায়-সম্বল হারিয়ে মুর্হূতেই নিঃস্ব হয়ে পড়েছেন তারা। এমন দুঃসময়ে ইউএনও কে কাছে পেয়ে মমতার শান্ত্বনাটুকু পেলেন যেন তারা।
এ ঘটনায় ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাইয়ুম গ্যাস সিলিন্ডার, পেট্রোল ও হার্ডওয়্যার দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে নিশ্চিত করেছে হোসেনপুর থানা পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com