শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে কোভিড-১৯ প্রতিরোধের সচেতনতা মূলক কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের সচেতনতা মূলক কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার হোসেনপুর বাজার, রামপুর বাজার, মাষ্টার বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা বাজার এবং ঠাডারকান্দা বাজারে সচেতনতা মূলক কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এসময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬ হাজার আটশত টাকা জরিমানা করা হয়। এ কাজে সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ এবং বিএনসিসি টিম হোসেনপুর।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com