শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে মোবাইল কোর্টের মাধ্যমে ১৭হাজার ৫শত টাকা জরিমানা

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৭৭৩ বার পড়া হয়েছে

বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে। করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনো বাজারের আনাছে-কানাচে দেখা যায় গণমানুষের ঢল। খাদ্যের চাহিদা এবং যোগানের ঠিক সামঞ্জস্যপূর্ণতা না থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনে ব্যস্ত।

এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের অংশ হিসাবে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে সচেতনতা মূলক কার্যক্রম ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

আজ রবিবার (১২ই এপ্রিল) বিকালে উপজেলার হোসেনপুর বাজার, নতুন বাজারে, রামপুর বাজার, আশুতিয়া বাজার, গলাচিপা বাজার ও ঠাডাকান্দা বাজারে সচেতনতা মূলক কার্যক্রম এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এসময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১১ টি মামলায়  মোট ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এ কাজে  সহযোগিতা করেন হোসেনপুর থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com