বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম। তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে। করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনেই গ্রামে গ্রামে গিয়ে প্রাণঘাতী লোভেল করোনাভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল হক মৃধা মাখন সচেতনামূল কার্যক্রম এর পাশাপাশি অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
গতকাল (১৪ই এপ্রিল) নিজ বাড়ীতে নিজ অর্থায়নে ইউনিয়নের শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আলু সবজি বিতরণ করেন।
এ কার্যক্রমে অংশগ্রহন করেন – ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল ইসলাম মৃধা, আঃ সামাদ, হারুন রশিদ মৃধা, মোশারফ হোসেন কনক, সমাজসেবক ফরিদ আহাম্মদও শফিকুল ইসলাম প্রমুখ।