শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ড. জাকিয়া নূর লিপি এমপি’র উপস্থিতিতে ২০০ জন ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০
  • ৫৭৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ২০০ জন ইমাম ও মুয়াজ্জিনদের হাতে হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

 

আজ (১০ মে) রবিবার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতে হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এম পি। এসময় আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ও চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড জনাব মোঃ আবদুল মান্নান, জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এ সময় প্রত্যেককে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, মিষ্টি কুমড়া ১ টি, সাবান ১ টি করে ত্রাণসামগ্রী দেয়া হয়। করোনা চলাকালীন জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com