শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি-এমপি

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে
কোভিড ১৯ প্রাদুর্ভাবে কিশোরগঞ্জের হোসেনপুরে ইমাম, মুয়াজ্জিন,পুরোহিত সম্প্রদায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের উদ্ধোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আশা এনজিও কর্তৃক প্রদত্ত 200 প্যাকেট খাদ্য সহায়তায় দিয়ে উপজেলা পরিষদ মাঠে তিনি এ কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সহায়তায় জনপ্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ কেজি তেল বিতরণ করা হয়।

সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপি বক্তব্যে বলেন, ১৯৭১ সালে কেউ আমাদের আটকিয়ে রাখতে পারেনি ৷ সব বাঁধা অতিক্রম করে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। আশা করি করোনাকেও আমরা একদিন জয় করবো। করোনা মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সহায়তার কথা তুলে ধরেন তিনি । এছাড়াও সকলকে সতর্ক থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আশফাকুল ইসলাম টিটু,উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, হোসেনপুর যুব মহিলা লীগের সভাপতি জেসমিন সুলতানা পুস্প প্রমূখ। তাছাড়া , যুবলীগ ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। এ কাজে সার্বিক সহযোগিতা করেন হোসেনপুর উপজেলার স্বেচ্ছাসেবক বৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com