বৈশিক মহামারিতে মানুষ যখন দিশেহারা ঠিক তখনই কিশোরঞ্জের হোসেনপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলসহ বিভিন্ন অনিয়ম,অব্যবস্থাপনায় গ্রাহক ভোগান্তি দিনদিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে এসব অনিয়ম ও অব্যবস্থাপনায় পল্লী বিদ্যুতের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত থেকে নিজেরা আর্থিক লাভবান হলেও হয়রানিসহ ক্ষতিগ্রস্থ হচ্ছেন গ্রাহকরা। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, করোনা ভাইরাসের এ দূর্যোগ মুহুত্বে হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিস কতৃপক্ষের যথাযথ নজরদারী ও তদারকির অভাবে গত তিন মাস মিটার রিডিং না নিয়ে ভূতুড়ে বিলসহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ব্যাবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকার ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন ভূতুড়ে বিলে যন্ত্রনায় চরম দিশেহারা হয়ে পড়েছেন। কেউ আবার বিলের কপি নিয়ে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের দারস্থ হয়েও কোন প্রতিকার না পেয়ে চরম ক্ষেভ প্রকাশ করেছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যেখানে ৫ ইউনিয় বিদ্যুৎ খরচ করা হয়নি তার কাছে ৫ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিলের কাগজ পাঠানো হয়। হতবাক হন হাজারো ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। অনেকেই বিদ্যুৎ বিলের রশিদ হাতে নিয়ে অফিসে ঘুরাঘুরি করেও সহসা প্রতিকার পাচ্ছে না।
তথ্যনুসন্ধানে বেড়িয়ে আসে কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের লাগামহীন স্বেচ্চাচারিতার চিত্র। এসবের মধ্যে মিটারের সাথে অসংগতিপূর্ণ ভূতুড়ে বিল, বিল পরিশোধের পরেও একই মাসের পূণরায় মোটা অংকের বিল,বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে অবৈধ সংযোগের মাধ্যমে অটো চার্জ সহ টাকা নিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের সংযোগ প্রদানসহ নানা অভিযোগ।
সরেজমিনে গতকাল সোমবার (১ জুলাই) দুপুরে ঢেকিয়া খেলার মাঠ সংলগ্ন আঞ্চলিক পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, বিভিন্ন অনিয়মের প্রতিকারের জন্য গ্রাহকরা অফিসে ভীড় করছেন। এ সময় হোসেনপুর বাজারের ব্যবসায়ী আফাজ উদ্দিন,হাবিবুর রহমান, তপন মোদক মোঃ সুরুজ মিয়া জানান, কোরানা ভাইরাস কারনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও ৩ মাসের মাসের ভূতুড়ে বিলের কাগজ নিয়ে ভোগান্তিতে পড়েছেন বলে জানান। এ সময় পৌর এলাকার দ্বীপেশ্বর গ্রামের জাহাঙ্গীর আলম,আব্দুস সোবানসহ অনেকেই অভিযোগ করেন, তাদের মিটারের রিডিং না দেখেই ঘরে বসে ভূতুড়ে বিল করে গ্রাহকদের ভোগান্তি বাড়িয়ে তুলছেন। তারা একাধিকবার অফিসে মৌখিক অভিযোগ দিলেও কোন প্রতিকার পাচ্ছেন না। এমন নানা অভিযোগ নিয়ে আরো বহু গ্রাহক প্রতিনিয়ত অফিসে ধরনা দিয়েও সমাধান পাচ্ছে না। ফলে সেবার পরিবর্তে গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলছে।
এ ব্যাপারে হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডি জি এম প্রকৌশলী আব্দুর রহমান সরকার বিভিন্ন অনিয়মের বিষয়ে জানান,তিনি যোগদানের পর থেকেই গ্রাহক সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট রয়েছেন এবং উল্লেখিত অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহনের আশ্বাস দেন তিনি।